আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

জামালগঞ্জে বিএনপির অবহিতকরণ সভা

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন বিএনপির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ইউনিয়নের আটগাঁও লাল বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ভীমখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন তালুকদারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা জুনায়েদ আহমেদ এর সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ও তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জল, জেলা বিএনপির সাবেক সহ-কৃষি বিষয়ক সম্পাদক জুলফিকার চৌধুরী রানা, জেলা বিএনপির সাবেক সদস্য সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  শাহজাহান সিরাজ, বিএনপি নেতা গোলাম কিবরিয়া-সহ আরো অনেকেই।

এসময় অবহিতকরণ সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ