আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজুল হক আরমান এর পিতা আমিনুল হক (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুর সারে ১২টায় আমিনুল হক-কে অসুস্থ অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাত্রদল নেতা মিনহাজুল হক আরমানের পিতার মৃত্যুতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জল-সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আমিনুল হক মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ মাগরিব উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল পুরানহাটি গ্রামে মরহুমের জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।