আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজুল হক আরমান এর পিতা আমিনুল হক তালুকদার (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দুপুর সারে ১২টায় আমিনুল হক-কে অসুস্থ অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমিনুল হক মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ মাগরিব উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল পুরানহাটি গ্রামে মরহুমের জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
এদিকে তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল ও সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না এক বিবৃতিতে ছাত্রদল নেতা মিনহাজুল হক আরমানের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।