আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

চির নিদ্রায় শায়িত ডিমলার আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুস 

মোঃ নয়ন ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পূর্ব ছাতনাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস (মাষ্টার)

এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি (১৭ এপ্রিল ২০২২) এক শোক বিজ্ঞপ্তিতে নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামীলীগ এর উপদেষ্টা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও পূর্ব ছাতনাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস (মাষ্টার)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তিনি মরহুম মোঃ আব্দুল কুদ্দুস (মাষ্টার)-এর পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

একই বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এর মন্ত্রী ওবায়দুল কাদের এমপি মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এর আগে গত শনিবার ১৬ এপ্রিল ২০২২ নীলফামারী জেলা আওয়ামী লীগের একটি শোক বার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মমতাজুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

মোঃ আব্দুল কুদ্দুস (মাষ্টার)- এর মৃত্যুতে জেলা ও উপজেলা আওয়ামীলীগ পরিবারে শোকের ছায়া নেমে আসে। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। উল্লেখ্য, মরহুম মোঃ আব্দুল কুদ্দুস(মাষ্টার) গত শনিবার ১৬ এপ্রিল ২০২২ রোজঃ শনিবার বেলা দুপুর ২:৩০ ঘটিকায় ইন্তেকাল করেন(ইন্না নিল্লাহী…….. রাজিউন)।

মরহুমের জানাজা নামাজ ১৭ এপ্রিল ২০২২ রোজঃ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় উপজেলার ছাতনাই কলোনি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন নীলফামারী-১আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম সহ উপজেলার সকল ইউনিয়নের আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ সহ মরহুমের অসংখ্য শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

জানাজা নামাজের পর সকল স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের দাফন সম্পূর্ন হয়। তিনি কলোনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান- শিক্ষক ছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর এবং তিনি স্ত্রী, ২ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ