আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

চিংড়িতে পুশ বিরোধী অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

জি এম রিয়াজুল আকবর,নিজস্ব প্রতিবেদক খুলনা:

খুলনার কয়রা
উপজেলা মৎস্য অফিস অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশরত অবস্থায় ৪ কেজি বাগদা চিংড়ি সহ ১ জনকে আটক করে।

রবিবার সকাল ৯ টায় চৌকুনি ফারুক সাহেবের বাঁধ সংলগ্ন এলাকায় হাতে নাতে চিংড়িতে পুষ করা অবস্থায়
চৌকুনি গ্রামের সাইফাল সরদারের পুএ আবু হুরায়রা (২০) আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০,০০০ বিশহাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় করা হয়েছে। এবং জব্দকৃত ৪ কেজি চিংড়ি জনসম্মুখে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক দৈনিক সাতঘরিয়াকে বলেন, মৎস্য সম্পদের গুণগতমান রক্ষায় এ ধরনের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ