রিয়াজুল আকবর লিংকন নিজস্ব প্রতিবেদক খুলনা:
কয়রা উপজেলার অত্যন্ত সুপরিচিত ঘুগরাকাটী সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ জনাব জাহাঙ্গীর আলম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও অত্র প্রতিষ্ঠান আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ ৩০ শে নভেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রসার ইংরেজি প্রভাষক মোঃ শরিফুল আলমের পরিচালনায় ও ২ নং বাগালি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবদুস সাত্তার পাড় সভাপতিত্বে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ২ নং বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুস সামাদ গাজী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মহসিন আলম, কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী, কয়রা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম,
কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম ঘুগরাকাটী ফাজিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার, কুশোডাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বে সিন মিম বায়লার হানিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন, মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ওসমান গনি সাহেব বিশিষ্ট সমাজসেবক এস এম মুজিবুর রহমান প্রমুখ
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের বিদায়ী অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম ও আলিম পরীক্ষার্থী বিদায়ী ছাত্র ছাত্রীরা
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মাদ্রাসার গভর্নিং বডির সদস্য বৃন্দ এলাকার গন্যমান্য ব্যক্তি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী।