মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধিঃ
গ্রামীণ ব্যাংক রংপুর যোনাল অফিস এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রংপুর যোনাল অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গ্রামীণ ব্যাংক রংপুর যোনাল অফিসের যোনাল ম্যানেজার সৌমিত্র কুমার মন্ডল,অডিট অফিসার ইউনুচ আলী,রংপুর থেকে নিবাচিত গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের বোর্ড সদস্য নুরনাহার ও যোনাল অফিস ও অডিট অফিসের সকল কর্মকতা বৃন্দ আলোচনায় অংশ গ্রহন করেন। আলোচনা শেষে গ্রামীণ ব্যাংক সাহেবগঞ্জ রংপুর শাখায় রংপুর যোনের যোনাল ম্যানেজার সৌমিত্র কুমার মন্ডল ফলজ ও বনজ চারা রোপনের মধ্য দিয়ে যোনের ৫৬টি শাখায় বৃ রোপণের উদ্বোধন করেন এবং উদ্বোধন পরবর্তীতে একযোগে ৫ টি এরিয়ার ৫৬ টি শাখায় ৩ লাখ ১৫ হাজার৫ শত ৭৪ জন সদস্যর মাধ্যমে ৭ লাখ৮১ হাজার ফলজ ও বনজ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। বৃ রোপণ শেষে জাতীর পিতা বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ,শোক র্যালী বের করা হয়।