আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গোমস্তাপুরে টিকা নেয়ার পরে অতিরিক্ত রক্তক্ষরণে ৫ মাসের শিশুর মৃত্যু

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে টিকা নেয়ার ১দিন পর অতিরিক্ত রক্তক্ষরণে আনিসা আকতার জিম নামে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ আগষ্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকে) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর হঠাৎপাড়ার মিজানুর রহমানের মেয়ে।
মৃত শিশুর দাদি সকেরা বেগম জানান,বুধবার (০১ আগষ্ট) সকাল ১০ টায়  উপজেলার আলিনগর কমিউনিটি  ক্লিনিকে ইপিআই টিকার তৃতীয় ডোজ নিতে যায়। টিকা নেওয়ার পর থেকে তার টিকা নেয়ার স্থান দিয়ে অনবরত রক্ত বের হতে থাকলে শিশুটিকে ঔদিন সন্ধ্যায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। পরের দিন বৃহস্পতিবার দুপুর ১ টায় সে রামেকে  মারা যায়।
এ বিষয়ে টিকাদানকারি স্বাস্থ্য সহকারী নুরজাহান বেগম জানান, শিশুটি শারীরিকভাবে অসুস্থ থাকায় রক্তক্ষরণ হয়ে থাকতে পারে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ পারভেজ জানান, ঘটনাটি আমি শুনেছি,শিশু মৃত্যুর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্ৰহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ