লিটন মিয়া লাকু, গাইবান্ধা :
মুজিব শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা রোভার এর আয়োজনে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাজী ওসমান গনি ডিগ্রি কলেজ মাঠে গতকাল শনিবার বৃক্ষ রোপন করা হয়। ফলদ, ঔষধি ও বনজ চারা রোপনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রোভার সভাপতি মোঃ আবদুল মতিন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুজ্জামান রিঙ্কু, কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাদের, জেলা রোভার কমিশনার অধ্যাপক গোলাম মোস্তফা, সম্পাদক সহকারী অধ্যাপক ধীরেশ চন্দ্র চক্রবর্ত্তী-এএলটি প্রমূখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা রোভার নেতা মো. তামজিদুর রহমান, কোষাধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম মিঠু, সহকারী কমিশনার কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, মো. সাজেদুল হক সরকার, মো. মোস্তাফিজুর রহমান, কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ জেলা রোভার নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষকমন্ডলী।