গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি :
গঙ্গাচড়া সদর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যদের সক্ষমতা ও পুষ্টি বিষয়ক রিফ্রেসার্স
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির (ইউডিসিসি) আয়োজনে ও বেসরকারি সংস্থা জানো এর সহযোগিতায় গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুর সভাপতিত্বে প্রশিক্ষণের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার।
বক্তব্য রাখেন আব্দুল খালেক মেম্বার, ইউপি সদস্য আব্দুল মতিন অভি, মোজাম্মেল হক প্রমুখ। প্রশিক্ষণে গঙ্গাচড়া ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন।