আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল, পরিবার পরিকল্পনা অফিসার হোসনে আরা বেগম প্রমুখ।

পরিবার পরিকল্পনা পরিদর্শক রবিউল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠানে মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিকল্পনা সহকারী, পরিদর্শিকা, এফএসিএমও এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে একটি র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষণ করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ