আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৫ জন

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম, গঙ্গাচড়া:

রংপুরের গঙ্গাচড়ায় বাস ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষর্থীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার গঞ্জিপুর ভিন্ন জগত সড়কের চেয়ারম্যান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের আনসার সদস্য ও তারাগঞ্জ উপজেলার বসুনিয়া হাজীপাড়া গ্রামের মেহেরুল ইসলাম (৩৫), কিশোরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ও গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার এলাকার দিবা রানী সরকার (৪০) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুটিমারী ইউনিয়নের ভেরভেরী গ্রামের রিমু আক্তার (২২)। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারীর জলঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস এবং রংপুরের পাগলাপীর থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি অটোরিকশা খলেয়া গঞ্জিপুরের চেয়ারম্যান মোড় এলাকায় এলে দুই যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মেহেরুল ইসলামের ঘটনাস্থানেই মৃত্যু হয়। ওই সময় বাসের হেলপারসহ কয়েকজন গুরুতর আহত হলে তাদের রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয় লোকজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দিবা রানী সরকার ও রিমু আক্তারে মৃত্যু হয়।

এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, বাস ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে পাঠানোর পথে আরও দুজনের মৃত্যু হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ