গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার উপজেলা পরিষদ মাঠে আলমবিদিতর ইউনিয়ন বনাম মর্নেয়া ইউনিয়ন দলের অংশগ্রহনে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ।
এ সময় ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ওসি দুলাল হোসেন, এমপি প্রতিনিধি মমিনুর রহমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, মোকাররম হোসেন সুজন, জিল্লুর রহমান, শহীদ চৌধুরী দীপ,
লিয়াকত আলী, আব্দুল্লাহ আল হাদী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইয়েদুল ইসলাম মাষ্টার, পরিসংখ্যান অফিসার সোহাগ, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন। খেলা পরিচালনা করেন মোক্তার হোসেন মুক্তা। ধারা ভাষ্যকর ছিলেন সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।