গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় ট্রাক চাপায় মিষ্টি বেগম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত মিষ্টি গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের তালুক ভুবন বানিয়া পাড়া গ্রামের মিষ্টার আলীর মেয়ে।
বৃহস্পতিবার সন্ধায় বড়বিল ইউনিয়নের ধনীপাড়া সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক চালক রংপুর কোতয়ালী থানার উত্তর কেল্লাবন পশ্চিম পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে জিতুল ইসলামকে (৪৮) আটক করে। এছাড়া তাদের সাথে থাকা ট্রাক জব্দ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিষ্টি তার পিতার সাথে মোটরসাইকেল যোগে গঙ্গাচড়া বাজার থেকে তার নিজ বাড়ির দিকে যাচ্ছিল।
এসময় বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মিষ্টি সড়কে পরে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, আটক ট্রাক ড্রাইভারকে আদালতে প্রেরণ করা হয়েছে।