আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় টিসিবির পণ্য পাবে প্রায় ২৬ হাজার হত দরিদ্র

সিয়াম রাজ ,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় আগামী রমজান মাস থেকে হতদরিদ্রদের মাঝে টিসিবির পণ্য বিক্রির লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমানসহ উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানগণ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক জানান,
উপজেলার প্রায় ২৬ হাজার তালিকাভুক্ত হত দরিদ্র আগামী রমজান মাস থেকে সরকারি মূল্যে টিসিবির পণ্য পাবে।
এজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে দ্রুত তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তালিকাভুক্তরা সরকারি মুল্যে পেঁয়াজ, মসুর ডাল, চিনি, সয়াবিন তেল ও ছোলা পাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ