আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় ‘গজঘণ্টায় হাই স্কুল ও কলেজে’ অভিভাবক সমাবেশ

মোঃ ওয়াসিমুল বারী সিয়াম,নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরের গঙ্গাচড়ায় গজঘন্টা হাই স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ গতকাল বুধবার অত্র প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলী মোঃ শরীফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিসিএস (সাধারন শিক্ষা) জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভিন।

অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি গজঘন্টা ইউনিয়ন আওয়ামী লীগ, বর্তমান গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ,

সাবেক ও বর্তামান ৬ নং গজঘন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব লিয়াকত আলী৷ গজঘন্টা হাই স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক মিসেস আফরোজা জাফর।

বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর আখতারল ইসলাম জোসেফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আক্তারুজ্জামান, সহকারি শিক্ষক মোহাম্মদ হোসেন,প্রামানন্দ, শাহিনুর আলম,আবু ছাইদ,ব্যানজির আহম্মেদ,আব্দুল মজিদ,

খাইরুল বাসার, কুলসুম, মর্জিনা, বেলাল মিয়া, ইনসাফ স্বেচ্ছাসেবক সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ওয়াসিমুল বারী সিয়াম সহ অন্যান্য শিক্ষকবৃন্দু উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উওর দেন অত্র প্রতিষ্ঠানের প্রধান আক্তারুজ্জামান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ