আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় কৃষি প্রণোদনার রাসায়নিক সার বীজ আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বর থেকে কৃষি প্রণোদনা ধান বীজ,পাট বীজ, ও রাসায়নিক সার আটক করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস কর্তৃক উপজেলার নয়টি ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বিনামূল্যে টিএসপি এমওপি সার ও ধান বীজ বিতরণের লক্ষ্যে তালিকা প্রস্তুত করেন।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান করা হয়।

কৃষকদের কাছ থেকে সার ও ধান বীজ ক্রয় করেন গঙ্গাচড়ার মুন্সিপাড়া গ্রামের মৃত্যু ফজল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন ক্রয় কৃত রাসায়নিক সার ও বীজ বাড়ি নিয়ে যাওয়ার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বিষয়টি জানতে পেরে সার ও বীজ আটক করেন পরে গংগাচড়া থানা পুলিশ আলমগীরের বাড়িতে অভিযান চালিয়ে সরকারি রাসায়নিক সার ও ধান বীজ উদ্ধার করেন।

টিএসপি সার ৬ বস্তা এমওপি ৬ বস্তা ধান বীজ ১৬৭ বস্তা পাট বীজ ১ বস্তা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন গঙ্গাচড়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ