আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ ও ভোটার দিবস উদযাপনে প্রস্তুতি মূলক সভা

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ ও ২রা মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা দুটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,
বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, আজিজুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আইনুল হক। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। দিবস দুটি পালনে সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ