আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় আসলাফ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

মো: ওয়াসিমুল বারী সিয়াম:

রংপুরের গঙ্গাচড়ায় পবিত্র ঈদুল ফিতর ও পবিত্র মাহে রামজান উপলক্ষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আসলাফ ফাউন্ডেশনের উদ্যোগে গজঘন্টা ইউনিয়নের বিভিন্ন এলাকার গরীব-দুঃখী, অসহায়, দুস্ত পরিবার চিহ্নিত করে সাধ্যমত তালিকা প্রস্তুতের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আসলাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদুজ্জামান নূর, সম্পাদক হাফেজ মাওলানা আফসার আলী,

প্রচার সম্পাদক মামুনুর রশীদ সহ প্রমুখ।
গরিব-অসহায় মানুষ এসব উপহারসামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে আসলাফ ফাউন্ডেশন পরিবারের কর্মকাণ্ড আরো যাতে ছড়িয়ে পড়ে সে জন্য দোয়া করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ