আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ওয়াসিমুল বারী, গঙ্গাচড়া প্রতিনিধি  :

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শুক্রবার জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সভাপতিত্বে বক্তব্য রাখেন , লক্ষীটারি ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী , বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দ্বীপ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি আবুল হোসেন ফটিক, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহফুজার রহমান মিলন প্রমুখ।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে।
ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টারগুলোর সার্ভার সমস্যার কথা অনেকেই তার কাছে অভিযোগ করেছেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ