আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

খুলনায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ

 

জিয়াউল ইসলাম : ব্যুরো প্রধান খুলনাঃ

রোটারি ক্লাব অব খুলনা নর্থ এর উদ্যোগে গতকাল বুধবার বটিয়াঘাটায় হাজী মনোয়ারা জাহাঙ্গীর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা এর তালবেলেমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা ও দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আবু হেনা মুক্তির সার্বিক তত্ত¡াধানে অসহায় ও দু:স্থদের মাঝে খাদ্য বিতরণ করেন রোটারি ক্লাব অব খুলনা নর্থ এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, অসহায় খেটে খাওয়া মানুষ ও এতিম ছাত্রদের পাশে রোটারি ক্লাব অব খুলনা নর্থ সর্বদা ছিলো এবং আছে, তাদের যে কোন সমস্যায় আমরা পাশে থাকবো।
এসময় দোয়া পরিচালনা করেন মাদরাসার সুপার হাফেজ মো: মাহাবুবুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন হাফেজ হেদায়েত উল্লাহ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি রোটাঃ লুতফুল কবির তিতু, রোটাঃ পিপি ফরহাদ আহমেদ পম্পি, শরিফুল ইসলাম প্রিন্স, আবু সাহান, সফিকুর রহমান, রোটার‌্যাক্টর আই পিপি ও ডি আর আর অ্যাম্বাসেডর হাফেজ মোঃ আশিকুর রহমান, ফয়সাল, বেল্লাল, অহিদুল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ