আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

খানজাহান আলী থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

জিয়াউল ইসলাম ব্যুরো প্রধান খুলনা :

খুলনার খানজাহান আলী থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৯ ডিসেম্বর বুধবার প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাংবাদিক মনিরুল ইসলাম মোড়লের পরিচালনায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা দৈনিক জন্মভূমির শিল্পাঞ্চল প্রতিনিধি মরহুম আলহাজ্ব শেখ আনছার আলী সুযোগ্য পুত্র দৈনিক জন্মভূমি পত্রিকার শেখ হাবিবুর রহমান হাবিবকে আহবায়ক ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার থানা প্রতিনিধি মিয়া বদরুল আলমকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট খানজাহান আলী থানা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় খানজাহান আলী থানায় কর্মরত প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রিক মিডিয়া, অনলাাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন সাংবাদিক জিয়াউল ইসলাম, কিশোর কুমার দে, এম আর হাছান, আলমগীর হোসেন, শেখ হাফিজুর রহমান, শেখ ইদ্রিস আলী, খান মোঃ আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস , ফরহাদ মোড়ল, গাজী মাসুদ, বেগ হাির্ফজুর রহমান, শাহ এ এইচ এম কাদির, শেখ মনিরুজ্জামান বাবুল, ইমন চৌধুরী, গোলাম রাব্বি, শেখ ইমরান হোসেন, শাহারা ইরানী পিয়া, শেখ মোঃ আরিফুজ্জামান সোহেল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ