আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

খানজাহান আলী থানার নতুন ওসি প্রবির কুমার বিশ্বাস এর সঙ্গে খানজাহান আলী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

 

খুলনা ব্যুরো প্রধান,  জিয়াউল ইসলাম :   

খানজাহান আলী থানার নতুন ওসি হিসেবে প্রবির কুমার বিশ্বাস যোগদান করেছেন । ২৩ আগষ্ট রাতে তিনি দায়ীত্ব বুঝে নেন, ওসি প্রবির কুমার এর আগে নড়াইল লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সর্বশেষ মোংলা সার্কেল অফিসে কর্মরত ছিলেন । তার গ্রামের বাড়ী সাতক্ষিরা জেলার পাটকেল ঘাটা থানার সেনেরগাতী গ্রামে । তিনি ২০০২ সালে এস আই পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের মাধ্যমে দায়ীত্ব পালন করেন।
খানজাহান আলী থানার নতুন ওসি পবির কুমার বিশ্বাসের সঙ্গে খানজাহান আলী খানা প্রেসক্লাব এর সাংবাদিকবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি মোশারেফ হাওলাদার, মিয়া বদরুল আলম, জিয়াউল ইসলাম, মোড়ল মুজিবুর রহমান, অনিমেষ কুমার মন্ডল, হাফেজ নাঈম হাসান, নাঈমুর রহমান, আমির হামজা বাঁধন, মামুন মোল্লা প্রমুখ

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ