আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কয়রায় শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে শোক দিবস পালন

জি এম রিয়াজুল আকবর,নিজস্ব প্রতিবেদক,খুলনা:

গভীর শোক ও শ্রদ্ধায় কয়রায় শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস।সোমবার দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের ভবনে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

আজ সোমবার শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ে দোয়া,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সহকারী শিক্ষক রোকনুজ্জামান কাজলের সঞ্চলনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,শাহরিমা জাহান রুনা,ইউনুস আলী বাবু,মাসুদ মোস্তফা,আয়তুল্লাহ শরীফ,গোলাম মোস্তফা,জাহানে আলম উজ্জ্বল।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ