আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কয়রায় মাথাগোজার ঠাই টুকুও উড়িয়ে নিলো কাল বৈশাখী ঝড়ে

জি এম রিয়াজুল আকবর, নিজস্ব প্রতিবেদক খুলনা :

গত ২০০৯সালে ঘূর্ণিঝড় আইলার জলোচ্ছ্বাসে স্বামী পরিত্যক্ত ৫ নং কয়রা গ্রামের বেগমে এর ঘর,বাড়ি শাকবাড়িয়া নদী গর্ভে বিলিন হয়ে যায়।

তারপর থেকে বেগম দুটি ছেলে কে নিয়ে কনো রকম রাস্তার পাশে কুড়ি ঘর বেঁধে বসবাস করে আসছিল প্রায় ১২ বছরধরে কিন্তু গত ৩/৫/২২ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ কাল বৈশাখী ঝড়ে শেষ সম্বল টুকু উড়িয়ে নিয়ে গেছে।

স্বামী পরিত্যক্ত বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ও আমার দুুই ছেলে কে নিয়ে রাস্তার পাশে কুড়ি ঘর বেঁধে থাকি এবং মানুষের কাছ থেকে সাহায্য, সহযোগিতায় আমরা সংসার চলে।

আমার বড় ছেলে কে বিয়ে দিয়েছি সে আমার ও ছোটো ছেলে খেতেপরতে দেয়না বউ নিয়ে শ্বশুর বাড়ি থাকে, কোন রকম ভাবে মানুষের কাছ থেকে চেয়ে এনে আমার দিন চলে।

আমার দাবী বর্তমান সরকার ঘর দিচ্ছে আমারও যদি এখান ঘর দিতো তাইলে আমি সেখানে বসবাস করতে পারতাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ