আরিফুল ইসলাম, কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :
ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের উদ্যোগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছেন৷
বুধবার (১১ নভেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠবার্ষিকীর দোয়া মোনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে৷
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের সাবেক ও বর্তমান নেতা শামছুজ্জামান সাজু, খালেদুর রহমান শিবলু, আবু হানিফ, সুশান্ত কুমার, মাইনুল সরকার বাবু, আতিকুল হক কিরন, আব্দুল্লাহ আল নোমান, মাহমুদুল হক রাফেল, সাধু, ইকবাল জাহেদী মিজু, কাজল, সুজন, লিটন, আািমনুর, কামাল, নয়ন, মুকুল, আলমগীর প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।