আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের লাশ উদ্ধার

আরিফুল ইসলাম জয়,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের টয়লেটের কমোড থেকে একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালের ক্লিনার প্রসূতি ওয়ার্ডের পাশে ওয়াশরুমের কমোড পরিষ্কার করতে গেলে কমোডে একটি নবজাতকের মরদেহ দেখতে পায়।

পরে তিনি কর্তৃপক্ষকে খবর দেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।

মরদহেটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘নবজাতকটি সদ্য প্রসূত ও বেওয়ারিশ।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময় শিশুটি ফেলে রেখেছে হতো। আমরা পুলিশকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ