আরিফুল ইসলাম জয়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইদুর মারা বিষপানে আত্মহত্যা করেছে। মৃত ওই ব্যক্তির নাম মজিবর রহমান (৪০)। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা নামক গ্রামে।
স্থানীয় সূত্রে যানাগেছে, ওই গ্রামের দীন উদ্দিনের পুত্র মজিবর রহমানের তিন সন্তান ও স্ত্রীর ভরনপোষন করতে সংসারে নানান টানাপোড়ন চলে আসায় গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে চরভুরুঙ্গামারী বাজার থেকে ইদুর মারা বিষ কিনে পান করে।
বিষের তীব্র যন্ত্রনা শুরু হলে নিকটে তার শ্বশুড়বাড়িতে বিষ পানের কথা জানায়। পরে লোকজন তাকে ভুরুঙ্গামারী উপজেলা সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মৃত্যুবরণ করে।
তার স্বজনরা পুলিশকে না জানিয়েই হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর সঠিক কারন অনুসন্ধান করে।
পরে মৃত মজিবরের পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পোস্টমর্টেম ছাড়াই দাফনের অনুমতি প্রদান করে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় লাশ পোস্টমর্টেম ছাড়াই দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।