আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারী তে বাউল গানের অনুষ্ঠান

 

আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়ন এর মইদাম হাই স্কুল মাঠে শমিবার সন্ধ্যা ৮.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী বাউল গানের অনুষ্ঠান। বিলুপ্ত প্রায় বাউলগান, এক সময় গ্রাম বাংলার বিনোদনের জন্য ছিল এই বাউল গানের অনুষ্ঠান। হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে উপজেলার পাথরডুবী ইউনিয়ন এর মইদাম যুব সমাজ কর্তৃক আয়োজন করা হয় এই বাউল গানের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জাতির গর্বিত সন্তান ভূরুঙ্গামারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সংগ্রামী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মহিউদ্দিন আহমেদ। এছারাও ছিল হাজারো দর্শক। অনুষ্ঠানে স্থানিয় ও বহিরাগত শিল্পিদের নিয়ে পরিচালনা করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানে কোন প্রকার বিশৃংখলা হয়নি
খুব শান্তিপূর্ণ ভাবে দর্শক উপভোগ করছে বলে জানা জায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ