আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কুড়িগ্রাম এর ভূরুঙ্গামারিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

আরিফুল ইসলাম জয় :

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ডুবে আব্দুল্লাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আব্দুল্লাহর বয়স আড়াই বছর। সে উপজেলার সদর ইউনিয়নের ঈশ্বর বড়ুয়া গ্রামের রাসেল মিয়ার পুত্র।

শিশুটির মা-বাবা শিশুপুত্র আব্দুল্লাহকে নানীর কাছে রেখে ঢাকার এক গার্মেন্টসে চাকরি করেন বলে জানা গেছে।

জানাগেছে, শুক্রবার (২ অক্টোবর) দুপুরে রাস্তায় খেলতে গিয়ে শিশুটি সকলের অগোচরে বাড়ীর সামনের পুকুরে ডুবে যায়। শিশুটির নানীসহ পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানির নড়াচড়া দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়ার পথে তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ