আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কুড়িগ্রাম এর নাগেশ্বরীতে বাসস্থানহীন এক অসহায় পরিবারের আবেদন

 

আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা, হাসনাবাদ ইউনিয়ন দক্ষিণ হাওরাটারি শ্রীপুর( ৪ নং ওয়ার্ডে) গ্রামে মৃত হানিফ আলীর পুত্র মোঃ কাশেম আলির (৫৩) হতদরিদ্র পরিবার, দীর্ঘ ৩০ বৎসর যাবৎ অন্যানের যায়গায় ছোট একটি কুরে ঘরে মানবতার জীবন যাপন করে আসছে জানা যায় স্ত্রী, মোছাঃ আযভান বেগম, ২মেয়ে ১ছেলে এর মধ্যে ১ ছেলে ১ মেয়ে প্রতিবন্ধী। বড় মেয়ে আসনা (৩০) বাক প্রতিবন্ধী, ২য় মেয়ে হাছেনা (২৮) স্বামী সহ ঢাকায় গার্মেন্টসে চাকরি করে।ছোট ছেলে আজাদ (২২) বাক প্রতিবন্ধী, বাবার সাথে কাজ করে। জামাইয়ের দেওয়া অন্যের জায়গায় একটা কুরে ঘরে তাদের বসবাস। তার অভিযোগ মুজিব শতবর্ষে গৃহহীনরা ঘর এবং ভুমিহীনরা ভুমি পেলেও তাদের ভাগ্যে জুটেনি কিছুই। তাদের অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের অনেক বলার পরেও কোন প্রকার আর্থিক সাহায্য পায়নি। উক্ত ওয়ার্ড এর মেম্বার শাহজালাল এর কাছে জানতে চাইলে সে জানান তাদেরকে কিছুদিন আগে প্রতিবন্ধী কার্ড দেওয়া হয়েছে। চেয়ারম্যান এর সাথে মুঠোফোন যোগাযোগ করার চেস্টা করে তাকে পাওয়া যায়নি। এখন কাশেম সংবাদ প্রকাশের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন মুজিব শতবর্ষের উপহার একটি সরকারি ঘর উপহার দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ