আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

কুড়িগ্রামে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেন্সিডিল ধ্বংস

মোঃ আরিফুল ইসলাম :

কুড়িগ্রাম কোর্ট মালখানায় জব্দকৃত ৩ হাজার ৫৭১ বোতল ফেন্সিডিল ধ্বংস করা হয়েছে।
বুধবার (১০মার্চ) বিকেল সাড়ে ৩টায় পুরাতন কোর্ট চত্বরে এসব আলামত ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হাসান মাহমুদুল ইসলাম, পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, জুডিশিয়াল মোঃ মোশাররফ ও মোঃ সুমন আলী, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। জানা যায়, ২৯১৯-২০ সালে কুড়িগ্রাম কোর্ট মালখানায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে ১২৩টি মামলার আলামত হিসেবে সংরক্ষিত ৩হাজার ৮৫৬টি ফেনসিডিলের মধ্যে নমুনা হিসেবে ২৮৫টি সংরক্ষণ করে বাকি ৩হাজার ৫৭১ বোতল ফেন্সিডিল ধ্বংস করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ