আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর বালুর ঘাট থেকে যুবকের লাশ উদ্ধার

খালিদ সাইফুল, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে মিরপুর তালবাড়ীয়া পুরাতন বালুর ঘাটের বালুর স্তুপের নীচ থেকে জাহাবুল নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।জেলার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের শাকদহচরের সাইফুলের পুত্র জাহাবুল ইসলাম (২২) তার বাড়ি থেকে বের হয়। স্টারিং গাড়ী নিয়ে তার কর্মরত ভাদালিয়ার একটি ভাটার উদ্দেশ্যে বের হয়। কিন্তু পধিমধ্যে তাকে বালির ভাড়া টানার জন্য তালবাড়িয়া ঘাট এলাকার ফরমানের ছেলে শামছুল তাকে ফোন করে ডেকে নেয় । এর পর থেকেই সে নিখোঁজ ছিল।আজ তার লাশ উদ্ধার হয়েছে ঘটনার সাথে জরিত ঘাতকদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর বালুর ঘাটের বালুর স্তুপের নীচ থেকে যুবকের লাশ উদ্ধার!

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ