কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে জনি ও অন্নমের নেতৃত্বে তাদের হাতে থাকা চাপাতি, হকস্টিক ও চাকু দিয়ে রক্তাক্ত যখম করেছে জয় ও সংগ্রাম সহ কয়েকজনকে।
১ অক্টোবর রাত আনুমানিক রাত ৯ টার মজমপুর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মোঃ ইমরান খান চৌধুরী (জনি) (৩৭)কুষ্টিয়া শহরের জিকে কলোনী এলাকার মৃত রকিবুল হক খান চৌধুরীর ছেলে ও আরিফ বিল্লাহ অন্নম (২৭) কুষ্টিয়া শহরের হরিপুর ব্রিজের পাশে থানাপাড়া এলাকার মৃত আনিচুর রহমান আনিচের ছেলে।
আরিফ মাহামুদ (৫৫) কুষ্টিয়া শহরের জিকে কলোনী এলাকার মৃত আলাউদ্দিন বিশ্বাসের ছেলে ও মাসুম রেজা (৩০) কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর গ্রামের ভাদালিয়া এলাকার চিহাব রেজার ছেলে।
সুত্রে জানা যায়, গতকাল রাত ৭.৪০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরে কুষ্টিয়া মডেল থানার ছয় রাস্তার মোড় থেকে অন্নম ও জনি, জয় ও সংগ্রামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং লোহার হাতুড়ী দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।
পরে কোমড় থেকে ধারালো ডেগার বের করে হত্যার উদ্দেশ্য আঘাত করে। তারা ছয় রাস্তার মোড় থেকে হাসপাতালে যাবার পথে মজমপুর গেট থেকে তারা লোহার রড, লোহার হাতুড়ী এবং ধারালো ডেগার দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করতে গেলে সংগ্রাম হোসেন সাইফ (২০) জয়কে বাঁচানোর জন্য এগিয়ে আসলে অন্নম তাকে রক্তাক্ত জখম করে।
এবং ডেগার দিয়ে আঘাত করলে সংগ্রামের হাতে ৬ টি সেলাই ও মাথায় ২ টি সেলাই যায়।
আরো জানা যায়, অন্নম কুষ্টিয়া শহরে বিভিন্ন অসামাজিক কর্যকালাপের সাথে জড়িত। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পুঁজি করে কিশোর গ্যাংয়ের কার্যকালাপ চালিয়ে আসছে কুষ্টিয়া শহরে। তার নামে যেন অভিযোগের শেষ নেই।
কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এমন একটি অভিযোগ পেয়েছি এটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।