আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কুষ্টিয়ায় স্বামীকে গলাকেটে হত্যা করে তৃতীয় স্ত্রী 

নিজস্ব প্রতিবেদক :

রোববার (০২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মিলপাড়া ছোট ওয়ারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০৩ অক্টোবর) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাব্বির আহমেদ কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মিলপাড়ার ছোট ওয়ারলেস গেট এলাকার শামসুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৃত রমজান আলীর ছেলে।

অভিযুক্ত রজনী খাতুন তার তৃতীয় স্ত্রী। নিহতের প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর খোকসায় দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর দুটি মেয়ে সন্তান রয়েছে। গত মাসে রজনী খাতুনের সঙ্গে সাব্বিরের বিয়ে হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে সাব্বিরের সঙ্গে কালিগাং লাহিনী পাড়ার রজনী খাতুনের বিয়ে হয়। এরপর থেকে তারা সংসার করে আসছিল।

হঠাৎ করে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থ্যায় সাব্বিরকে রজনী খাতুন ছুরিকাঘাত করে রক্তাক্ত করে।

সাব্বিরের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজন সাকিব বলেন, সাব্বিরকে তার তৃতীয় স্ত্রী রজনী খাতুন জবাই করে হত্যা করেছে।
পারিবারিক কলহের জেরে সাব্বিরকে গভীর রাতে হত্যা করে পালিয়ে গেছে তার তৃতীয় স্ত্রী ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে সাব্বিরকে ধারাল ছুরি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। ঘাতক স্ত্রীকে গ্রেফতারের অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ