মোঃ ওয়াসিমুল বারী সিয়াম, (রংপুর)
রংপুরের বুকে নিজস্ব ব্র্যান্ডের কাপড়ের সমাহার নিয়ে শুভ উদ্বোধন হয়েছে “ইন্না সাজ” নামের একটি বিক্রিয়ধর্মী প্রতিষ্ঠান।
আজ মঙ্গলবার (১ আগষ্ট) আরএএমসি শপিং কমপ্লেক্স, রংপুর এর নিচতলায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আরোহী আয়েশা সালমা এবং তার কাছের শুভাকাঙ্ক্ষীগন।
“ইন্না সাজ” আউটলেট এর উদ্ভোদন শেষে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আরএএমসি শপিং কমপ্লেক্স এর মসজিদের ইমান।
“ইন্না সাজ” এর উদ্ভোদন উপলক্ষে বিশেষ ইভেন্ট এর ব্যবস্থা করা হয়েছে। যেখানে রেনুমা ইসলাম ছিম্মি আছেন “পারুর চারুতা” তিনি কাজ করছেন আর্টিফিশিয়াল (কৃত্রিম) ফুলের তৈরি নান্দনিক ডিজাইনের গহনা নিয়ে। মোছাঃ নুসরাত আছেন “নুসরাত মেকওভার” তিনি কাজ করছেন বিউটি নিয়ে।
সানজানা আক্তার স্নেহা আছেম “Sneha’s Mehendi Artistry” তিনি কাজ করছেন হাতকে নান্দনিক ভাবে রাঙিয়ে তুলতে।
ইন্না সাজ এর স্বত্ত্বাধিকারী আরোহী আয়েশা সালমা বলেন, আমি রংপুর শহরে গত প্রায় ৪ বছর পূর্বে অনলাইনে কাপড়ের ব্যবসা শুরু করি।
কোনো কারণে তা আর ভালো ভাবে করা সম্ভবপর হয়নি। কিন্তু বর্তমানে সম্পুর্ন নতুন আঙ্গিকে এবং নতুন ভাবে সাজিয়ে দেশি বিদেশি সকল পণ্যের সমাহার নিয়ে শুরু করলাম •ইন্না সাজ এর আউটলেট।
আমরা এই ব্যবসায় সততা ও নিষ্ঠার সাথে সকলের সেবায় নিয়োজিত থাকবো।
দেশি বিদেশি পণ্য সুলভমূল্যে ক্রয়ের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট-বড়, সকল নারী ক্রেতাদের পছন্দের এবং উন্নত মানের কাপড় সরবরাহের লক্ষ্যেই আমাদের পথচলা।
আরোহী আয়েশা সালমা আরও বলেন, আমরা সবসময়ই আপনাদের পাশে আছি। আমাদের আউটলেট এ নিত্য নতুন কালেকশন রয়েছে।
ইন্না সাজ এ কাজ করছি মূলত লেডিস কালেকশন নিয়ে যেমন: ওয়ান পিস, টু পিস, থ্রি পিস, গাউন, টপস, হিজাব, জিন্স, ল্যাগিন্স, ওয়েস্টার্ন ছাড়াও বিভিন্ন দেশের উন্নত মানের সকল প্রকার পণের সমাহার যা আপনাদের কাছে পৌঁছাতে চাই।
গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আমরা সব বয়সী মেয়ে বা নারীদের ভালো মানের ও উন্নত মানের কাপড় বাজারজাত করছি। আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।