আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কাচা সংযোগ সড়ক,কাঁদার রাজ্যে পরিনত, এ যেন সড়কে ই খালের ছোয়া

মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
মোঃ এখলাস শেখ :

বাগেরহাটের মোরেলগঞ্জের একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের ব্রিজের দুইপাশে কাজ ফেলে রাখায় ভোগান্তির শেষ নেই এলাকাবাসীর।স্হানীয়দের অভিযোগ  রাস্তার কাজ সম্পন্ন করার পরে ব্রিজ এবং ব্রিজের দুইপাশে এপ্রোসের কাজ ফেলে রেখে গেছে ঠিকাদার,সড়ক বিভাগের তেমন কোন তদারকি নেই।

উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ সেই স্লোগানের ভিত্তিতে সরকার ২০২২ সালে সারাদেশে সড়ক পরিবহন ও সেতু বিভাগের মাধ্যমে ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়ক  প্রসস্থকরনের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে মোরেলগঞ্জের তেলিগাতী ইউনিয়নের হেরমা- পিঙ্গিরা -বাগেরহাট-কচুয়া মহাসড়কের ৮ কিলোমিটার রাস্তা উন্নয়ন প্রসস্থকরন কাজ অনুমোদিত হয়,যার ৭ কিঃমি মোরেলগঞ্জ উপজেলার মধ্যে।
আর এই মহাসড়ক প্রসস্থকরন ২০২২ সালের ২১ ডিসেম্বর নির্মান কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোরেলগঞ্জ উপজেলায় ১৬ টি ইউনিয়নের মধ্যে ১ নং তেলিগাতী ইউনিয়ন  বাগেরহাট জেলা শহরের সীমান্তবর্তী একটি  ইউনিয়ন।
অর্থাৎ এই সীমান্তবর্তী ইউনিয়নের এই মহাসড়কটি দিয়েই প্রতিদিন বহরবুনিয়া,পঞ্চকরন,পুটিখালি ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচল করে,এসব এলাকার জনসাধারণের জন্য খুলনা-বাগেরহাট যাতায়াতের এটাই সহজ মাধ্যম।অথচ জনগুরুত্বপূর্ণ এই মহাসড়কের কয়েকটি ব্রিজ এবং ব্রিজের  এপ্রোচ নির্মান কাজ ফেলে রাখা এবং ব্রিজের দুপাশে উন্নত বিকল্প সংযোগ সড়ক তৈরি না করার কারনে দুর্ভোগের শেষ নেই,প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
ইজিবাইক,মটোরসাইকেল প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। তেলিগাতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাপরি খালের ব্রিজের দুই পাশে খুঁড়ে রাখা সড়ক আজও পাকা করা হয়নি।কাচা মাটিতে  পথচারীদের দুর্ভোগ যেন নিত্যদিনের। ভুক্তভোগী পথচারীরা খুঁড়ে রাখা সড়ক দ্রুত পাকাকরণের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
বাগেরহাট সড়ক জনপদ ও সেতু বিভাগ সুত্রে জানা যায় সরকার এই ৮ কিলোমিটার  মহাসড়কটি প্রসস্তকরনের জন্য ৪৮ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দ দেয়,কাজটি টেন্ডার পায় মেসার্স মাহবুব ব্রাদার্স নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান,সড়কের কাজ সংশ্লিষ্ট ঠিকাদার যথাসময়ে শেষ করে,তবে পরবর্তী সময়ে মহাসড়কে ব্রিজ নির্মান এবং ব্রিজের দুপাশে এপ্রোচ নির্মানের জন্য সড়ক বিভাগ অন্য একটি প্রকল্পে প্রায় ২৮ কোটি টাকা বরাদ্দ দেয়।
একই ঠিকাদারি প্রতিষ্ঠান এই ব্রিজের কাজের টেন্ডার পায়,যার মেয়াদকাল ২০২৪ সালের ২৪ জুন পর্যন্ত।
সাধারণত বর্ষা মৌসুমে পানি জমে যাতে কৃষকের ফসলের কোন ক্ষতি না হয় সেই লক্ষ্যেই মহাসড়কের খালের উপর এসব ছোট ব্রিজ নির্মাণ করা হয়।
কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ধীরগতিতে কাজ করছে।এই সড়কের পথচারীরা যখন সারা রাস্তা পাড়ি দিয়ে এই ব্রিজের কাছে পৌঁছায় তখন দুর্ভোগ যেন কয়েকগুন বেড়ে যায়।
বিশেষ করে দুর্ভোগের শেষ থাকেনা গর্ভবতী নারী ও অন্যান্য মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে।

স্হানীয় ইউপি সদস্য বাচ্চু খান বলেন, ১নং ওয়ার্ডের চাপরি খালের উপর ব্রিজ নির্মান ও দুপাশে এপ্রোচ নির্মানে ধীরগতির কারনে জনদুর্ভোগের শেষ নেই,প্রতিদিন শত শত লোক এখান থেকে চলাচল করে,

ঠিকাদারি প্রতিস্টান দুই পাশে যেনতেনভাবে মাটির কাজ করে চলে গেছে,কাজটি কয়েকদিন ধরে বন্ধ ছিল এখন ধীরগতিতে আবার চালু হয়েছে, তিনি বলেন স্হানীয় ইউপি চেয়ারম্যানের সাথে ঠিকাদারি প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সম্পর্ক,চেয়ারম্যানের এই কাজের ব্যাপারে তেমন কোন হস্তক্ষেপ নেই,ইউপি সদস্য আরো বলেন চেয়ারম্যান মোরশেদা আক্তার সংশ্লিষ্ট ঠিকাদারের কাছ থেকে সাব-কন্ট্রাক্টে কাজ নিয়েছে,মাটি ভরাট করেছে,আমি এই ওয়ার্ডের মেম্বার,আমি কাজ সঠিকভাবে  তদারকি করলে চেয়ারম্যান সেখানে আমার বিপক্ষে লোক দাড় করায়।

কাজের অগ্রগতির ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিস্টান মেসার্স মাহবুব ব্রাদার্সের একজন প্রতিনিধির সাথে কথা হলে তিনি জানান জায়গা সল্পতার কারনে ব্রিজের কাজ করতে বিলম্ব হচ্ছে,তবে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার চেস্টা চলছে

স্হানীয় ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার বলেন, তেলিগাতী ইউনিয়নে পুর্বের তুলনায় আমি সবচেয়ে বেশি কাজ করেছি,বর্তমানে কয়েকটি  কাজ চলমান রয়েছে,তবে ৮ কিলোমিটার রাস্তা প্রসস্থকরনের কাজটিও আমি তদবির করে এনেছি,রাস্তার কাজ সম্পন্ন তবে ব্রিজের কাজ চলমান,জায়গা সংকট ও স্হানীয় কিছু সমস্যার কারনে কাজে কিছুটা ধীরগতি এসেছে।

ইউপি সদস্যের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন বাচ্চু মেম্বার ঠিকাদারের কাজে নানা ঝামেলা তৈরি করেছে,আমি সেগুলোর প্রতিবাদ করেছি,আশা করি ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে কাজ সমাপ্ত করবেন।

জনভোগান্তি ও সড়ক বিভাগের ব্রিজের কাজের অগ্রগতির ব্যাপারে কথা হলে বাগেরহাট সড়ক জনপদ ও সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন বলেন,বর্ষা মৌসুমেও এই সড়কে অবস্থিত কয়েকটি ব্রিজের কাজ চলমান রয়েছে,তবে ব্রীজের কাজ শেষ না হওয়া পর্যন্ত ব্রিজের এপ্রোচ করা যাবে না,তবে সংশ্লিষ্ট ঠিকাদার কতৃপক্ষকে জনগণের চলাচলের উপযোগী সংযোগ সড়ক তৈরির করার জন্য নির্দেশ দেয়া হয়েছে,এবং আশা করছি ব্রিজ প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ