আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কর্মহীন নরসুন্দরদের আর্থিক সহায়তা দিলো রংপুর জেলা প্রশাসন 

মোঃ সুমন ইসলাম
রংপুর প্রতিনিধি :
রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন নরসুন্দরদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। সোমবার (১২ জুলাই) দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে কর্মহীন নরসুন্দরদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়। আজ ১৬০ জন কর্মহীন নরসুন্দরের মাঝে ১০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ