আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কয়রায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কর্মবিরতি

জি এম রিয়াজুল আকবর,নিজস্ব প্রতিবেদক,খুলনা :

কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ৩য় দিন বুধবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপন অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ কয়রা।

কর্মবিরতি পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের দাবি সকলের চাকরি স্থায়ী করণ, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডি আর আর ও) পদ আপগ্রেডশন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও পদ আপগ্রেডশন। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের দাবি।

এ সময় কর্মবিরতি পালন কালে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপ সহকারী প্রকৌশলী পার্থ প্রতিম চক্রবর্তী,অফিস সহকারী কাম কম্পিউটার সৌরভ বিশ্বাস, কর্য সহকারী সাজ্জাদ হোসেন, মোঃ ফরহাদ হোসেন, অফিস সহায়ক ওমর ফারুক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ