আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কমরেড আনোয়ারুলের প্রয়াণে ঠাকুরগাঁওয়ে শোক সভা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সিপিবি’র ঠাকুরগাঁওয়ের অন্যতম নেতা,
মুক্তিযোদ্ধা কমরেড আনোয়ারুল ইসলামের প্রয়াণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ নভেম্বর বুধবার বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে সিপিবি ঠাকুরগাঁও
জেলা কমিটি আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন- জেলা সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড ইসমাইল আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সিপিবি জেলা কমিটিরি সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, শোক সভা প্রস্তুতি পর্যদের আহবায়ক ও সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি আহছানুল হাবীব
বাবু, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অধ্যাপক আশরাফুল ইসলাম, অধ্যাপক নুরুন্নবী, কমরেড আনোয়ার চৌধুরী,কমরেড হেলেন চৌধুরী,প্রয়াত
কমরেড আনোয়ারুল ইসলামের মেয়ে জামিলা বুপাশা কান্তা প্রমুখ। শোক সভা সঞ্চালনা করেন উদীচী জেলা
সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু। শোক সভায় আবেগ আপ্লুত হয়ে বক্তারা মুক্তিযোদ্ধা কমরেড আনোয়ারুল ইসলামের শিক্ষকতা জীবন ও রাজনৈতিক কর্মকান্ডের অবদান তুলে ধরেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ