আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

কঠোর লকডাউনের ৩য় দিনে রংপুরের সার্বিক পরিস্থিতি 

মোঃ সুমন ইসলাম
রংপুর প্রতিনিধি :
করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রংপুরে বৈরি আবহাওয়ার মধ্যেই ব্যাপক তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া মানুষজনকে ঘরে ফেরানোসহ অহেতুক ঘোরাঘুরি বন্ধে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। মহানগরসহ জেলার হাটে বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের টহল অব্যাহত রয়েছে। তবে গেল দুদিনের তুলনায় শনিবার সড়কে মানুষের আনাগোনা যেমন বেড়েছে, তেমনি অলিগলিতে বন্ধ হয়নি জটলা।
শনিবার (০৩ জুলাই) সকাল থেকে বেলা চারটা পর্যন্ত পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজেই সাধারণ মানুষদের বাহির হতে দেখা গেছে। প্রশাসনের মুখোমুখি হলে কারো কারো ছিল নানা অযুহাত। কারণে-অকারণে বের হওয়া এসব মানুষদের বেশির ভাগই বিধিনিষেধ মানছেন না। গত দুইদিনের মতো তৃতীয় দিনেও রংপুর নগরের গুরুত্বপূর্ণ ২০টি পয়েন্টে পুলিশের চেকপোস্টে তল্লাশি অব্যাহত । অহেতুক বের হওয়া লোকজনদের আটক করে জেরা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রংপুর মহানগর ছাড়াও জেলার প্রতিটি উপজেলাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শতাধিক মামলা করা হয়েছে। নিয়মিত চেকপোস্টের বাইরে পাড়া-মহল্লায় জটলা করে আড্ডা ও ঘোরাঘুরি বন্ধে মাইকিং করে সতর্ক করছে মেট্রোপলিটন পুলিশ ।
সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর পায়রা চত্বর, জিলা স্কুল মোড়, সিটি বাজার, জাহাজ কোম্পানী, শাপলা চত্বরসহ বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, যাঁরা স্বাস্থ্যবিধি মানছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে বৃষ্টিতে ভিতে র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস, মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ফারুক আহমেদ, কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম, মাহমুদ হাসান মৃধা, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত। রাস্তায় বের হওয়া লোকজনদের কাজ শেষে দ্রুত বাড়ি ফিরে যাবার জন্য আহ্বান করেনতিারা। পাশাপাশি যারা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে চলাফেরা করছেন, তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবারের চেয়ে শনিবার সড়কে রিকশার পাশাপাশি অটোবাইকের দৌরাত্ম্য বেড়েছে। বিধিনিষেধ মেনে শপিংমল, বিপণী বিতান, মার্কেট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। তবে পাড়া-মহল্লার ভেতরে ও অলিগলিতে থাকা দোকানপাট ও হোটেল রেস্তোরাঁ খোলা রয়েছে। দুপুরে জিলা স্কুল মোড়ে অভিযান পরিচালনা করে মুখে মাস্ক পরিধান না করা, অহেতুক বাহিরে বের হওয়া, ভুয়া পরিচয়পত্র ব্যবহারকারী বিভিন্ন বয়সী ১৫ জনকে আটক করে র‌্যাব-১৩ এর টহল টিম। এছাড়াও বিভিন্ন স্থানে  মামলা দিয়ে জরিমানা আদায় ও বিভিন্ন মেয়াদে দণ্ডাদেশ প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ