মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধিঃ
ওয়ার্ক ফর হিউম্যান এর ব্যবস্থাপনায় ‘আন্তঃ রংপুর ব্যাডমিন্টন টুনার্মেন্টথ- এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত।
রংপুর সিটি কপোর্রেশনের অন্তর্গত ১৮ নং ওয়ার্ডের পর্যটন পূর্ব পাড়ায় গত ২১ জানুয়ারি ২০২২ ইং, শুক্রবার, রাত ১০টায় ওয়ার্ক ফর হিউম্যান এর ব্যবস্থাপনায় ‘আন্তঃ রংপুর ব্যাডমিন্টন টুনার্মেন্টথ- এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাসুদ রানা চান্দু। সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক কর্মকর্তা এ, কে, এম তোজাম্মেল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জুয়েল। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন রাফিদ-রাহাত ও রানার্সআপ ইমতিয়াজ-সাকিব এর হাত ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।