আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ওভারব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছেন রংপুর সিটি কর্পোরেশন

মো সুমন ইসলাম
 রংপুর প্রতিনিধি:
রংপুরবাসির জনচলাচলের সুবিধার্থে এবং সড়ক দূঘর্টনা রোধে ও যানজট নিরসনের লক্ষে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নগরীতে দু’টি ওভারব্রিজ তৈরির উদ্যোগ নিয়েছেন রংপুর সিটি কর্পোরেশন।
আসন্ন ঈদুল আজহার পর পরেই নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং নগর ভবনের সামনে এই ওভার ব্রীজ দু’টি স্থাপন কাজ শুরু করা হবে।সোমবার দুপুরে ওভার ব্রীজ দু’টি স্থাপনের জন্য সীমানা নির্ধারণ করা হয়। সীমানা নির্ধারণকালে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।এ সময় রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, সহকারী প্রকৌশলী জাফর হোসেনসহ রংপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী জানান, ইতি মধ্যে ওভার ব্রীজ দু’টি স্থাপনের জন্য পরিমাপ হয়ে গেছে। আজ সীমানা নির্ধারণ করা হলো। আশাকরি আগামী আগষ্ট মাসের দিকে ওভার ব্রীজ দু’টি স্থাপনের কাজ শুরু হবে। ওভার ব্রীজ দু’টি নির্মাণে অনুমানিক ৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ