আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

এরশাদ হোসেন সাজুর স্মরণ সভায় দোয়া ও ইফতার মাহফিল

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এবি পার্টির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক আলহাজ্ব আবু হেনা মো. এরশাদ হোসেন সাজুর প্রথম বার্ষিকী উপলক্ষে স্মরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার
শিবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়৷

এ সময় এরশাদ হোসেন সাজুর ছেলে আবু রাইয়ান আশয়ারী রছির উদ্যোগে এরশাদ হোসেন সাজু ফাউন্ডেশনের আয়োজনে ওই বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ