মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধিঃ
মোঃ এখলাস শেখ :
বাগেরহাটের জেলার মোরেলগঞ্জে থানার বারইখালি ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের ৬ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও বারইখালী ইউনিয়ন ছাত্রলীগ এর যুগ্ন আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক,
খান মোঃ তারিকুল ইসলাম নিজ বসত বাড়ির গোয়ালঘর থেকে ৩ টি গরু চুরির ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।ভুক্তভুগি তারিকুল জানান,
গত বৃহস্পতিবার দিনগত রাতে আমার ঘরের পাশের গোয়ালঘরে থাকা একটি ষাড় ও বাচ্চাসহ গাভী সর্বমোট ৩ টি গরু কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।
শুক্রবার সকালে আমার মা গুরু ছাড়ার উদ্দেশ্যে যখন গোয়াল ঘরে যান তখন গোয়ালে থাকা ৩টি গরু দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং আশে পাশে থাকা প্রতিবেশী ও গন্যমান্য বেক্তিদের বিষয়টি জানান।
চুরি হওয়া গরুর বর্ননা দিয়ে তিনি আরও বলেন, চুরি হওয়া লাল রংয়ের একটি দেশি গাভী যার আনুমানিক বাজার মুল্য হবে ৭০,০০০টাকা একটি ছোট বাচ্চা যার বর্তমান মুল্য ১০,০০০ টাকা এবং একটি ষাড় যার মুল্য হবে ৮০,০০০ টাকা। সর্বমোট ১,৬০,০০০ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে মোঃ তারিকুল ইসলাম বলেন এটা পরিকল্পিত মনে হচ্ছে এ বিষয়ে আমি মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগপত্র দিয়েছি। আশা করছি প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবেন।