মোঃ সাব্বির হোসেন,
মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি:
মিঠাপুকুর উপজেলার ৮ নং চেংমারী ইউনিয়নের
চেংমারী গ্রামে মোছাঃ জোসনা বেগম নামে এক মহিলা কয়েকদিন ধরে নিখোঁজ। তাঁর বাবার নাম ইসমাইল হোসেন। মায়ের নাম কোহিনূর বেগম।
নিখোঁজ জোসনা বেগমের আনুমানিক বয়স ৩০/৩৫ বছর।
জোসনা বেগম মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন।
গত কয়েকদিন আগে তিনি বাসা থেকে হঠাৎ বেরিয়ে যায়।
তারপর থেকে আর কোনো খোজ পাওয়া যাচ্ছে না। জোসনা বেগম হারানোর সময় তার গাঁয়ে সালোয়ার কামিজ ও লাল ওড়না ছিল।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি জোসনা বেগমের খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো,01754-111955