২০১৪ সালে একবুক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হয় মাসুমা রুমা।মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা রুমার পড়ালেখা সামান্য আর্থিক সমস্যার মধ্যেও ভালোভাবে চলছিলো।২০১৯ সালে অনার্স শেষ করা পর্যন্ত চলছিলো ভালোভাবেই। কিন্তু মাস্টার্সে ভর্তি হওয়ার পর থেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিক্ষার মাধ্যমে ধরা পড়ে,কিডনি, এসএলই ও হাইপোথাইরয়েডিজম রোগ।তবুও হাত পাতেননি কারোর কাছে।চিকিৎসার জন্য প্রয়োজন হয়ে পড়ে বড় অঙ্কের টাকা।একদিন তার মাথায় চিন্তা চলে আসলো নিজের টাকায় নিজের চিকিৎসা করবে,তাই গড়ে তুললো “রুমা বইঘর” নামে অনলাইন বই ব্যবসা।বই ব্যবসায় সামান্য লাভ হলেও একএকটি বই বিক্রি হলে তিনি অনুপ্রাণিত হয়।তারপরও এখন নিজের মায়ের নামে গড়ে তুলছে “নাসিমা বেগম ফাউন্ডেশন”। মাসুমা রুমা বলেন:” নাসিমা বেগম ফাউন্ডেশন” আমার মায়ের নামে করলাম। আমি নিজেই তো আর্থিক ভাবে সমস্যাগ্রস্ত। তবু মাঝে মাঝে অল্প পরিসরে মানুষের জন্য কিছু করতে চাই।আপনারা আমার “রুমা বইঘর” থেকে বই কিনুন,আমাকে অনুপ্রাণিত করুন।
লেখকঃ
আবু সাহাদাৎ বাঁধন
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।