আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

উপজেলা প্রশাসনের সঙ্গে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

আরিফুল ইসলাম জয়,কুড়িগ্রাম  প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে ১১ এপ্রিল ২০২২ সকাল ১১ টায় বাল্যবিয়ে প্রতিরোধে সভা টি ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ নূরুন্নবী চৌধুরী। কর্মসূচির পক্ষ থেকে স্বাগত বক্তব্য এবং সভার লক্ষ্য উদ্দেশ্যসহ মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা ব্যবস্থাপক মোঃ মাজেদুল হক সরকার।

সভা পরিচালনায় সহায়তা করেন সেলপ কর্মসূচির ডেপুটি ম্যানেজার শফিকুল ইসলাম।
সমন্বয় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ময়দান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন প্রমূখ।

এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, কাজী, ইমাম, যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন। সভাটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, হিতেশ কুমার রায়, এ্যাসোসিয়েট অফিসার (সেল্ফ)।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ