আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

উত্তরবঙ্গের বিষ্ময় আশুরার বিলের কাঠের ব্রীজ

মোঃ সাব্বির হোসেন,মিঠাপুকুর উপজেলা প্রতিনিধিঃ

দিনাজপুরের,
নবাবগঞ্জ সদরের ১কি:মি: উত্তর পশ্চিমে শালবন। এই শালবনের উত্তর পাশ ঘেষেই বিশাল আশুরার বিলের অবস্থান। বিলের আয়তন ২৫১.৭৮ হেক্টর। এই বিলের উপত্তি নিয়ে তৈরি হয়েছে বিচিত্র কাহিনী। কথিত আছে এই বিলের চারপাশ থেকে ৮০ টি দার বা নালা চর্তুদিকে ছড়িয়ে গেছে বলে এর নাম করণ হয়েছে আশুরার বিল। বিশাল এই বিলের গভীরতা ও কাদার তলানী এবং এর চারপাশ বেষ্টিত শালবন এক সময় নানা কিংবদন্তীর জন্ম দেয়।
বর্তমানে বিলটিতে স্হানীয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে সুবিশাল আঁকাবাকা কাঠের ব্রীজ তৈরী করা হয়েছে।
বিল সংলগ্ন বিশাল শাল বনটিকে শেখ রাসেল জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে। বর্তমানে প্রতিনিয়ত হাজারো ভ্রমণপিয়াসু মানুষ আঁকাবাকা কাঠের ব্রীজ দেখতে আসে।ভ্রমনপিপাসুদের ক্লান্তি দূর করার জন্য শাল বনের কিনারায় বসার অনেক জায়গা করা হয়েছে। এক সময় এ বিলে প্রচুর মাছ পাওয়া যেত।এ বিলের বোয়াল এবং পাবদা মাছ খুবই সুস্বাদু। এ ছাড়াও বিলে টেংরা, কই, মাগুর, পুটি চিংড়ি, আইড়মাছ, শোল, গজাড়, বাইম ইত্যাদি মাছ পাওয়া যায়।বর্ষা মৌসুম এলে এ বিলে লাল, সাদা শাপলা ফুল বিলের সৌন্দর্যকে আরো বাড়ীয়ে দেয়।বোরো মৌসুমে এ বিলে স্থানীয় কৃষকরা বোরো ধান চাষ করে এবং প্রচুর ফলন পায়।আশুরার বিল মস্যজীবি সমবায় সমিতি লি: ২০১৩ সাল পর্যন্ত বিল ব্যবস্থাপনার দায়িত্বে আছে।বিলটিতে মস্য অধিদপ্তর হতে প্রতি বছর সরকারী অর্থে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সমিতি নিজ ব্যয়ে বিলটিতে ২০ একরের অভয়াশ্রম স্থাপন করেছে। অভয়াশ্রমটি বিপন্ন প্রজাতির মাছ সংরক্ষন ও প্রজনন ক্ষেত্র হিসেবে খুবই গুরুত্বপূর্ন। মস্য অধিদপ্তরের অনুমতি সাপেক্ষে অর্ধেকাংশে প্রতি দুই বছর পর পর রাক্ষুসে প্রজাতির মাছ ধরা হয়।ফলে বাকি অংশে মাছ বড় হওয়া ও প্রজনন করার সুযোগ পায়। বর্তমানে বিলটি ভরাট হওয়ায় মস্যজীবিরা বছরে ৪/৫ মাসের বেশী সময় মাছ ধরার সুযোগ পায়না।
আপনি চাইলেই সময় সুযোগ মত ঘুরে আসতে পারেন
শেখ রাসেল জাতীয় উদ্যান, আশুরার বিল ও সৌন্দর্যমন্ডিত আঁকাবাকা কাঠের ব্রীজ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ