আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ঈদের দিন হরিপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঈদের দিন ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী উপজেলা হরিপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুলাই) বিকেলে উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিমু আক্তার (৮) ও জান্নাতুন (৬) ওই গ্রামের শাহ্ আলমের মেয়ে।

জানা যায়, ঈদের দিন দুপুরে বাসা থেকে খাওয়াদাওয়া করে শিমু ও জান্নাতুন বাড়ি থেকে বের হয়ে খেলতে যায়। দীর্ঘক্ষণ তারা বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয়। এ সময় বাড়ির পাশে খালে জমে থাকা পানিতে দুই বোনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় তারা। পরে সেখান থেকে মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গেদুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ